মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

নতুন স্নায়ুযুদ্ধ চান না ব্রাজিল

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ব্রাজিল কোনো ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরের আগে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

ভারত সফর শেষে গতকাল রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই আমরা কোনো নতুন স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক।

লুলা আরও বলেন, তাঁদের আলোচনার এজেন্ডায় বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্বের বিষয়গুলো স্থান পাবে।

আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com