ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় নাগরিকদের মোদি সরকার।
চলতি বছরের গত বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া নির্দেশ পুনরায় ব্যক্ত করে সর্বশেষ নির্দেশে ভারতীয় দূতাবাস জানায়, ইরানে থাকা ভারতের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সবার জন্য প্রযোজ্য।
দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে অবস্থানরত সব ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলতে হবে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে হবে।
এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট, পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সর্বদা হাতের নাগালে রাখার পরামর্শ দেওয়া হয়।