মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে কানাডিয়ানরা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর থেকেই কানাডার সঙ্গে পারস্পারিক সম্পর্কের টানাপোড়া বেড়েছে। এতে কানাডিয়ানরা মনে করেন, যুক্তরাষ্ট্র আর তাদের জন্য নির্ভরযোগ্য মিত্র নয়।

বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থার সহযোগিতায় প্রকাশ হওয়া এক জরিপে দেখা গেছে, রাশিয়াকে হুমকি বেছে নেওয়া উত্তরদাতার তুলনায় ১৯ শতাংশেরও বেশি কানাডিয়ান উত্তরদাতা যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। ৪৩ শতাংশ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রকে বেশিরভাগ ক্ষেত্রে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় ‘ফাটল’ দেখা দিচ্ছে। মধ্যম শক্তিধর দেশগুলোর মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি, বাণিজ্য যুদ্ধ এবং বন্ধু দেশগুলোর সঙ্গে টানাপোড়ায় উত্তরদাতাদের মধ্যে এই মনোভাব রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।

জরিপ অনুযায়ী , ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর অধিকাংশ উত্তরদাতা রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি মনে করলেও কানাডায় হচ্ছে এর ভিন্নতা।

জরিপে অংশ নেন কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির হাজারো প্রাপ্তবয়স্ক নাগরিক।তবে অধিকাংশ কানাডিয়ানই জোর দিচ্ছেন—পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার মূল চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com