শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯.৪৪% ভোট পড়েছে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশের মতো হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে।

এই নির্বাচনে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে ২৯৯ আসনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন মোট ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের উজ্জীবিত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটার উপস্থিতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com