শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

“হত্যাকারীদের বিচার চাই”—ভোটকেন্দ্রে মাসুমা হাদির প্রতিবাদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে তার হাতে ভাইয়ের ছবিসংবলিত একটি প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে লেখা ছিল, “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।”

ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি ঘিরে কেন্দ্রে সাময়িক কৌতূহল ও আলোচনা তৈরি হলেও সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিবেশ স্বাভাবিক রাখে।

এ সময় মাসুমা হাদি বলেন, তার ভাইয়ের হত্যার বিচার এখনো হয়নি এবং তারা ন্যায়বিচার চান। বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, বহু প্রাণহানি ও রক্তক্ষয়ের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং জুলাইয়ের পর তার ভাইকে হত্যা করা হয়। যে সরকারই ক্ষমতায় আসুক, হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে বলে তিনি দাবি জানান।

মাসুমা হাদি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোও সাংবিধানিক অধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com