শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী জয়ী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

রাজধানী ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৫১৬ ভোট পেয়েছেন।

ফলাফলে দেখা গেছে, কেন্দ্রে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে মাত্র সাত ভোটের ব্যবধানে। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে ১১ ভোট পেয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা কাস্তে প্রতীকে এবং গণ-অধিকার পরিষদের মেঘনা আলম ট্রাক প্রতীকে সমান সাতটি করে ভোট পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার মোমবাতি প্রতীকে এবং জাতীয় পার্টির মো. জুবের আলম খান লাঙ্গল প্রতীকে প্রত্যেকে পাঁচটি ভোট লাভ করেছেন।

কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ নারী ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এবং গণনার পর ফলাফল নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com