বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ফিলিপাইনে ফেরিডুবি দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে উত্তাল সমুদ্রে ৩৫০-এর বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি বিপৎসংকেত পাঠায়। পণ্য ও যাত্রীবাহী ফেরিটি দেশের দক্ষিণাঞ্চলীয় মূল ভূখণ্ড মিনদানাও থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোলো দ্বীপের পথে যাচ্ছিল।

ফিলিপাইন কোস্টগার্ডের হিসাবে এখন পর্যন্ত ৩১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। নিখোঁজদের খোঁজে কোস্টগার্ড ও উদ্ধারকারী দল কাজ করছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফেরির যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়া অনেকেই আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ফেরিটি ডুবে যাওয়ার কারণ তদন্ত করা হচ্ছে। সাত হাজার ১০০ দ্বীপের দেশ ফিলিপাইনে ফেরি দুর্ঘটনার ইতিহাস দীর্ঘ। অতীতেও সেখানে একাধিক ভয়াবহ নৌদুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com