বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

‘কালো জাদু’তে শেফালির মৃত্যু হয়েছে বলে দাবি স্বামীর

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

গত বছর জুনে আকস্মিক মৃত্যু হয় বলিউডের ‘কাটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার। এবার এই মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তার স্বামী পরাগ ত্যাগী। ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগের কথা উল্লেখ থাকলেও পরাগের বিশ্বাস, শেফালির ওপর ‘কালো জাদু’ বা কোনো অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই সন্দেহের কথা জানান।

পরাগ ত্যাগী জানান , মৃত্যুর আগে শেফালির সাথে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তার ভাষায়, “যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।” পরাগ অনুভব করেছিলেন যে বড় কোনো অশুভ শক্তি তাদের ঘিরে ধরেছে। একবার নয়, বাড়িতে দুই দুইবার অস্বাভাবিকতা অনুভব করেছিলেন। প্রথমবার বেঁচে গেলেও দ্বিতীয়বার হারিয়েছেন শেফালিকে।

​২০২৪ সালের নভেম্বর মাসে জনৈক ব্যক্তির পরামর্শে তাদের বাড়িতে থাকা দীর্ঘদিনের একটি ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি সরিয়ে ফেলতে বাধ্য হন শেফালি। মূর্তিটি সরানোর পর থেকেই পরাগ মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

অভিনেত্রীর স্বামীর ধারণা, ওই পবিত্র মূর্তিটি সরিয়ে ফেলার কারণেই শেফালির সুরক্ষা কবজ নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তি তাকে গ্রাস করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com