রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ Time View

ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তরুণের নাম আবুল কালাম আযাদ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার বাড়ি শরিয়তপুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com