রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৬ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com