রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ১৭০ জন।

স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এ তথ্য জানিয়েছে। তিনি দাবি করেছেন, হতাহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।

সীমান্তে গত ১১ অক্টোবর-১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান।

এদিকে, পাকিস্তানের এ হামলায় তিনজন আফগান ক্রিকেটারও নিহত হয়েছেন। নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা একটি স্থানীয় ম্যাচ খেলে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। এ ঘটনায় শোক জানিয়ে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com