বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৩ Time View

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত যুক্তরাষ্ট্রের বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষার বিষয়ে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। আগের সরকারের আমলে নির্বিচারে হত্যাকাণ্ড, গুম, পুলিশি ও রাজনৈতিক সহিংসতা ব্যাপকভাবে ঘটেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৯৮৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়।

এদিকে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া এক হাজারের বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com