রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

মাইলস্টোনে বিধ্বস্ত বিমান, হতাহতের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৫ Time View

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন।

এদিকে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছোটি করতেও দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এক শিক্ষার্থী মারা গেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com