সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৯ Time View

জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বুধবার (৯ জুলাই ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি বলেন, আলবানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না।

আলবানিজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে রিপোর্ট দিয়ে আসছিলেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন এবং হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছেন। ‘

আলবানিজ আমেরিকান প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধেও কথা বলেছেন। তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও রয়েছে।

এদিকে ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, এখন জাতিসংঘের চোখ খোলার সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com