রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৬ Time View

ইরানের বিপ্লবী গার্ডের কুদস বাহিনীর এক প্রবীণ কমান্ডার সাঈদ ইজাদিকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ শনিবার ২১জুন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই দাবি করেন।

তিনি জানান, ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় ইজাদি নিহত হয়েছেন। তিনি কুদস বাহিনীর অধীনে ফিলিস্তিন কর্পসের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

কুদস বাহিনী দীর্ঘদিন ধরে লেবানন, গাজা ও অন্যান্য অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে গাজায় হামাসকে সমর্থন দেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com