রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৫ Time View

সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন টাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছেন। তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে শুক্রবার (১৩ জুন) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হজযাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যতদিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com