রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মধ্যরাতে পালিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৭ Time View

ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে দেশটি। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে চলে যান। শনিবার (১৪ জুন) সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন।

অন্যদিকে, ইরনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com