রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক দ্বিগুণ করলেন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করেছেন। বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বাড়িয়ে এখন তা ৫০ শতাংশ করা হয়েছে। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক জনসভায় ট্রাম্প জানান, এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প শক্তিশালী হবে এবং জাতীয়ভাবে স্বনির্ভরতা অর্জিত হবে।

ট্রাম্প বলেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে পিটসবার্গে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। যদিও এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। তিনি আরও প্রতিশ্রুতি দেন, ইস্পাত শ্রমিকদের জন্য কোনও ছাঁটাই হবে না এবং প্রতিটি কর্মী পাবেন পাঁচ হাজার ডলারের বোনাস।

ট্রাম্প তার ২০১৮ সালের প্রথম মেয়াদে ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকেই ইউএস স্টিলকে বাঁচানোর পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com