মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ইসরায়েলি হামলা ইয়েমেনে সানা বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৯ Time View

ইসরায়েলের বিমানবাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার ২৮মে হামলা চালিয়েছে। এতে রানওয়ে ও একটি বিমান ক্ষতিগ্রস্ত হয় বলে হুতির টিভি চ্যানেল আল-মাসিরাহ জানায়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হুতিদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতেই এই হামলা।

হুতিরা আগের দিন মঙ্গলবার ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তারই জবাবে এই হামলা বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, হুতিদের মালিকানাধীন কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে। হুতিদের দাবি, বিমানবন্দরটিতে জাতিসংঘের মানবিক ও সীমিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা হতো।

২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাল্টা হামলা চালায় হুতি নিয়ন্ত্রিত এলাকায়। চলতি মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে। তারা সম্প্রতি হাইফা বন্দরে নৌ অবরোধের হুমকিও দিয়েছে।

ইয়েমেনে চলমান সংঘাতে ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং এটি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com