মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আবারও করোনার সংক্রমণ বাড়ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৯ Time View

ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সুত্রে জানা যায়, গেলো কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

২০২০ সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় মহামারী করোনা ভাইরাস। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ংকর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। রাজধানী দিল্লীতে প্রায় ১০৪ জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com