মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

আজ জানা যাবে সৌদি আরব ও আমিরাতে কবে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪১ Time View

মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আজ মঙ্গলবার (২৭ মে) নির্ধারিত হবে। আজ হিজরি ১৪৪৬ সনের জিলকদ মাসের ২৯তম দিন। সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৬ জুন ঈদ উদযাপিত হবে। আর ৫ জুন অনুষ্ঠিত হবে আরাফাতের দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

জিলহজ মাস চাঁদ দেখার মাধ্যমে ইসলামি চান্দ্র বছরের শেষ মাস হিসেবে গণ্য হয়। এই মাসেই অনুষ্ঠিত হয় পবিত্র হজ ও কোরবানির ঈদ। আরাফাতের ময়দানে এদিন লাখো মুসল্লি “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখর করে তোলেন।

সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন হয়। তবে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা হবে আগামীকাল বুধবার ২৮মে , চাঁদ দেখা সাপেক্ষে । আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সৌদি আরব ও আমিরাতে ঈদ ৬ জুন। একইসঙ্গে নির্ধারিত হবে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মাহর জন্য এটি আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের এক পবিত্র বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com