রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৯ Time View

বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনা সৃষ্টি করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার (২৫ মে) এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে তিনি বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেন এবং সেখানে দুইটি করিডোর চিহ্নিত করে মন্তব্য করেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভির সুত্রে জানা যায়, তিনি দাবি করেছেন, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ বা সংকীর্ণ করিডোর রয়েছে, যেগুলো নিরাপত্তার দিক থেকে ব্যাপক ঝুঁকিপূর্ণ। প্রয়োজনে রংপুর ও চট্টগ্রাম অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

পোস্টে তিনি আরও বলেন, ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে যারা বারবার হুমকি দেন, তারা যেন মনে রাখেন—বাংলাদেশেরও রয়েছে এমন দুটি চিকেন নেক, যেগুলো ভারতের তুলনায় আরও বেশি স্পর্শকাতর ও ভঙ্গুর। আমি কেবল ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যা অনেকেই ভুলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com