রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৫ Time View

স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন ডটকম-এর বিরুদ্ধে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতু দ্বারা দূষিত চাল বিক্রির অভিযোগে এক দল ভোক্তা মামলা দায়ের করেছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সিয়াটেলের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় আমাজনে বিক্রি হওয়া ১৮ প্রকারের চালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেনস অরিজিনাল এবং আমাজনের মালিকানাধীন হোল ফুডসের ৩৬৫ ব্র্যান্ডের চাল।

মামলার নথি অনুযায়ী, ‘আমাজন শিশুসহ সাধারণ ভোক্তাদের জন্য বিপজ্জনক মাত্রায় ভারী ধাতুযুক্ত চাল বিক্রি করেছে, কোনো সতর্কতা ছাড়াই। পরীক্ষায় চালের নমুনায় আর্সেনিক, সীসা (লেড), ক্যাডমিয়াম ও অন্যান্য বিষাক্ত ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যা দীর্ঘমেয়াদে ক্যান্সার, শিশুদের বিকাশগত সমস্যার কারণ হতে পারে।

অন্যদিকে, আমাজন এখন পর্যন্ত এই মামলায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞদের মতে, এই মামলার কারণে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর পণ্যের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে আমাজনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com