রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

আমার শিরায় সিঁদুর ফুটছে, রক্ত নয় : নরেন্দ্র মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৪ Time View

অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটের মধ্যে নিয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানে এক জনসভায় এ কথা বলেন তিনি।

মোদি বলেন, ২২ এপ্রিলের হামলার জবাবে, আমরা ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের ৯টি বৃহত্তম আস্তানা ধ্বংস করে দিয়েছি। ‘বিশ্ব এবং দেশের শত্রুরা দেখেছে, সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন কী হয়। রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে।’

তিনি আরও বলেন, ওই গুলি (পহেলগাম হামলার) ১৪০ কোটি ভারতীয়কে আঘাত করেছে। আমরা সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছে এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানকে নতজানু করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com