মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

যুদ্ধ থামাতে ট্রাম্পের অবদান অস্বীকার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৮ Time View

পাকিস্তান-ভারতের মধ্যে সংঘর্ষ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তান ট্রাম্পকে ‘শান্তির দূত’ উল্লেখ করলেও, ভারত তা পুরোপুরি অস্বীকার করেছে।

১১ মে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। পেহেলগামে হামলায় ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বেড়ে গিয়েছিল। এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও দেখা দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘ট্রাম্প হচ্ছেন শান্তির মানুষ। আমি বিশ্বাস করি, তার দল আন্তরিকভাবে এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে এবং যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

এদিকে ট্রাম্প বলেছেন, ‘আমরা এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। লাখ লাখ মানুষ মারা যেতে পারত। আমি গর্বিত যে আমরা তা থামাতে সক্ষম হয়েছি।’

অন্যদিকে, ভারত বলছে ভিন্ন কথা। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, এই যুদ্ধবিরতি ছিল পুরোপুরি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। কোনো তৃতীয় পক্ষ (অর্থাৎ যুক্তরাষ্ট্র) এতে জড়িত নয়। পাকিস্তান থেকে কোনো পারমাণবিক হুমকির ইঙ্গিত মেলেনি এবং ভারত শুধুই জাতীয় স্বার্থে কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com