মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

কাশ্মীর সীমান্তের নিজ রাইফেলের গুলিতে নিহত ভারতীয় এক সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৪ Time View

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে ডিউটিরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতেই তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গতকাল রোববার (১৮ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাটি গতকাল রবিবার বিকেলে ঘটেছে। নিহত সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজ-এ প্রহরার দায়িত্বে ছিলেন। সেখানেই হঠাৎ করে নিজের রাইফেল থেকে গুলি ছুটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে, কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com