রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

জো বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪৬ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

গত সপ্তাহে ৮২ বছর বয়সী জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে। তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রাস্ত। ক্যানসারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তবে ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com