রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আজ শেষ হতে যাচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৪ Time View

আজ শেষ হতে যাচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ। এখনও দু’দেশের প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু জানা যায়নি।

দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের শিগগিরই বৈঠকে বসার কথা রয়েছে। তবে কবে বা কোথায় এ আলোচনা হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষই।

পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গত শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।

এদিকে, গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এখনও শেষ হয়নি অপারেশন সিন্দুর। অন্যদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ‘জয়ী’ হয়েছে উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, আমরা শান্তি চাই। আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি। তবে আমরা আগ্রাসনের নিন্দা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com