রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি সৌদি-যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৭ Time View

যুক্তরাষ্ট্রের সাথে মোট ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মধ্যে হয়েছে এই চুক্তিস্বাক্ষর।

ইউএস-গালফ সামিট’ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার(১৩ মে) সৌদি আরবে পৌঁছান ট্রাম্প। সেখানে সম্মেলন শেষে মোহাম্মদ বিন সালমান ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স। এসব চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৩০ হাজার কোটি ডলার।

এক বিবৃতিতে মোহাম্মদ বিন সালমান জানান, ‘সৌদি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ৯২ বছরের পুরোনো। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এবার নতুন করে আরও ৩০ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী চার বছরের মধ্যে এই পরিমাণ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছানো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com