রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

আ. লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪১ Time View

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল টমাস টমি পিগট এ প্রতিক্রিয়া জানান।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে দেশটির সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টিকে পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখেছে?

জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। আমরা বাংলাদেশের কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com