রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী নরেন্দ্র মোদি : খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪০ Time View

সম্প্রীতি কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এবার পাল্টা জবাব হিসেবে নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সোমবার (১২ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খাজা আসিফ বলেন, তারা সন্ত্রাসবাদকে বিদেশেও নিয়ে গেছে। ভারতের বর্তমান নেতৃত্ব বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতের নীতিগত অবস্থান এবং এর কর্মকাণ্ড বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের প্রসারে ভূমিকা রাখছে।

এর আগে, সোমবার (১২ মে) জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com