রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

পাকিস্তানে ইসরাইল বিরোধী বিক্ষোভ; দেশ জুড়ে ধর্মঘট

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১৬ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

ফিলিস্তিনিদের উপর অবাধে নির্মম অত্যাচার ও গণহত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। ২০ এপ্রিল দেশটির রাজধানী ইসলামাবাদে ‘ফিলিস্তিন সংহতি মার্চ’ আয়োজন করে জামাত-ই-ইসলামী। এরই সাথে আগামী ২৬ এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় ইসলামী সংগঠন জামাত-ই-ইসলামী।

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চরম বর্বরতার নিন্দা জানাতে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। এসময় নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ ও ইসরাইলকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রবিরোধী শ্লোগান দেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানি জামাত-ই-ইসলামীর নেতা হাফিজ নাইমুর রহমান। তিনি বলেন, “ফিলিস্তিন ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ঈমানের প্রশ্ন। ফিলিস্তিন আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হোন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com