সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পটুয়াখালীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১৮

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

পটুয়াখালী-গলাচিপা সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে তিন জন আরোহীসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলায় আমখোলা বাজারে দিকে ঘটেছে।

স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় আর অন্যান্যদের নিকটস্থ আমখোলা বাজারেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষে বাস ও মোটরসাইল | ছবি: তরণী২৪ টিভি

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ জানায়, মূলত ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন নামক বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com