বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

গলাচিপায় ইয়াবা, গাঁজা ও দেশি অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি  
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

‎পটুয়াখালীর গলাচিপায় যৌথ অভিযানে লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ড সাগরদি রোড ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন আসামিদের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে দেশি অস্ত্র, ইয়াবা, গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ্য অভিযানে পৌর শহরের সাগরদি রোড ৫ নম্বর ওয়ার্ডে আসামি লক্ষণ দেব নাথের বসত ঘরের মধ্যে থেকে ৪৮ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২৩৩০০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সহ দেশিয় তৈরি অস্ত্র চাপাতি ২ টি, বাংলা দা ২ টি,  আসুয়া ২ টি, কুড়াল ১ টি ও লোহার পাত ১ টি উদ্ধার সহ আসামি লক্ষণ দেব নাথ ও নিরাময় হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

আসামি লক্ষণ সে এলাকায় চিহৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com