রাজধানীর কেরাণীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টার পর এ ঘটনা ঘটে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।
পারিবারিক সুত্রে জানা যায়,কাজ শেষে রাতে ইকুরিয়া এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তাদের দাবি, জাতীয় নির্বাচন ঢাকা -৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক আরিফুজ্জামান কামালকে রাজনৈতিক প্রতি হিংসার জেরে একই আসনের প্রতিপক্ষের লোকজন তার ওপর এ হামলা চালায়।