রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে পানছড়ি উপজেলায় লোগাং (৩বিজিবি) জোনের অধিনায়ক

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৪ Time View

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্গাপূজার পরিচালনা কমিটির সাথে লোগাং (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভুইয়া পানছড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সোমবার (৭ অক্টোবর) ২০২৪, দুপুর হতে সাওতাল পাড়া লোকনাথ সেবা আশ্রম, পানছড়ি বাজার দেবালয় মন্দির, আদি ত্রিপুরা পাড়া কালী মন্দির, কুড়াদিয়া ছড়া শারদীয় দুর্গাপুজা মন্ডপ সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপের পরিচালনা কমিটির ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় করেন।


পরিদর্শন কালে তিনি বলেন ধর্ম-বর্ণ-সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পানছড়ি গড়াতে হবে। মোঃ মফিজুর রহমান ভুইয়া, আরো বলেন, দুর্গাপুজায় সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর দিক নির্দেশনায় টহল, পূজা উদযাপন পরিষদের সেচ্ছা সেবক নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন। উৎসব উৎসবের মতোই হোক, আমরা আপনাদের পাশে আছি।  ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com