শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

দু-একটি ঘটনায় আলেম সমাজ ও মাদ্রাসাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন এ সম্মেলনের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো অনিয়ম বা ত্রুটি দেখা দিলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তুলনা না করে মাদ্রাসার নিজস্ব আদর্শ ও উদ্দেশ্যের আলোকে তা বিবেচনা করা উচিত।

তিনি বলেন, মাদ্রাসার মূল ভিত্তি ইসলাম হওয়ায় এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও সতর্কতার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মাদ্রাসার আদর্শ হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে মদিনার মসজিদে নববীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাদা পোশাকে সামান্য দাগও বেশি দৃশ্যমান হয়। তাই ব্যক্তিগত কোনো ঘটনা যেন পুরো আলেম সমাজ বা মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com