মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের কথা জানানো হয়। একই সঙ্গে আলজেরিয়া থেকে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়ার ভূমিকার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আলজেরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com