সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৬৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এ সময় পর্যন্ত দেশে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com