শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

চার বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনার দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরেও এর অবস্থান দুর্বল থেকে মাঝারি। এ পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে টাঙ্গাইল ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com