শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায়, বাংলাদেশ সময় রাত ৩টায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, দেশের আবেগ, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের মধ্য দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা রয়েছে।

এদিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত ঝুঁকি মোকাবিলায় আয়োজিত একটি উচ্চপর্যায়ের সভায়ও উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও অধিবেশনের সভাপতির আমন্ত্রণে ওই সভায় অংশ নেবেন তিনি।

বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী নিউইয়র্কে কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com