শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বার্ষিক পরীক্ষা, বন্যায় পরীক্ষার সময়সূচি পরিবর্তনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে জানুয়ারিতে নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে কমিশন।

তিনি জানান, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও নির্বাচনের সঙ্গে সমন্বয় করা হবে। নির্বাচন পেছানোর পেছনে সরকারের কোনো চাপ ছিল না উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, আইন, সংবিধান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করছে কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com