শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সালমান শাহ হত্যা মামলায় ডনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির উপস্থিতিতে ওই আবেদনের শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর ১২ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করেন ডন। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২৫ আগস্ট দায়রা আদালতেও তাঁর জামিন আবেদন খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর ঘটনাটিকে হত্যা দাবি করে রমনা থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com