শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নেপালের প্রাকৃতিক দুর্যোগে ‘শিকার’ টিম, নিরাপদে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

নেপালে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে গিয়ে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর পুরো টিম। তবে বর্তমানে সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি।

‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

শুধু অপু বিশ্বাসই নন, একই সিনেমার শুটিং করতে গিয়ে নেপালের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছেন টালিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। এরপর থেকে সেখানে সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং করছিলেন তাঁরা। এরই মধ্যে ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে। একই সঙ্গে ব্যাহত হয়েছে যোগাযোগ ও ভ্রমণব্যবস্থা। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নেপালজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com