শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

প্যারিসে তাসনিয়া ফারিণ, আলোচনায় জীবন নিয়ে তাঁর উপলব্ধি

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির সৌন্দর্য—সবকিছুই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী।

পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভাবনা ও অনুভূতির কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন ফারিণ। এবার তাঁর একটি সংক্ষিপ্ত পোস্ট ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি ইউরোপের অন্যতম আলোচিত শহর ফ্রান্সের প্যারিসে ঘুরতে দেখা গেছে তাঁকে। প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে তাঁকে।

তবে প্যারিসের সৌন্দর্যের চেয়ে বেশি আলোচনায় এসেছে ফারিণের ক্যাপশন। ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তাসনিয়া ফারিণ এখন বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের পর শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com