বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

যুদ্ধের ধাক্কায় রাশিয়ায় ফিরছে নগদ অর্থের যুগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮ Time View

ইউক্রেন যুদ্ধের দীর্ঘ প্রভাবে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া, কার্ড পেমেন্টে সমস্যা এবং ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপের কারণে দেশটির মানুষ আবারও নগদ অর্থ ব্যবহারের দিকে ঝুঁকছেন।

রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে রাশিয়া প্রায় ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন রুবল নতুন মুদ্রা ছেপেছে, যা কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে নিরাপত্তাজনিত পদক্ষেপ হিসেবে রাশিয়ার বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে হচ্ছে। এতে ডিজিটাল লেনদেন ব্যাহত হওয়ায় অনেক নাগরিক হাতে নগদ টাকা রাখাকে বেশি নিরাপদ মনে করছেন।

এদিকে যুদ্ধের ব্যয়, বাজেট ঘাটতি ও করনীতির পরিবর্তনের কারণে দেশটির ব্যবসা খাতও চাপের মধ্যে রয়েছে। রাশিয়ার বড় ব্যাংক স্বেরব্যাংক জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান গোপনে নগদ অর্থে বেতন পরিশোধ করছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক সংকেত।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তার কারণে রাশিয়ায় নগদ অর্থের ওপর নির্ভরতা বাড়ছে, যা দেশটির আর্থিক ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com