সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বসুন্ধরা কিংসের কীর্তিতে ফিফা সভাপতির অভিনন্দন বার্তা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা শিরোপা জয়ের কৃতিত্বে বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বসুন্ধরা কিংসের একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। স্টোরিতে ইনফান্তিনো লেখেন, “বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন।”

ফিফা সভাপতির এমন শুভেচ্ছাবার্তা বসুন্ধরা কিংসের সাফল্যকে আন্তর্জাতিক পর্যায়ে আরও স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এটি দেশের ফুটবলের জন্যও একটি গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ব ফুটবলের শীর্ষ ব্যক্তির কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ছয়বার শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এর মধ্যে সর্বশেষ পাঁচটি শিরোপাই এসেছে টানা। এছাড়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘরোয়া প্রতিযোগিতা ফেডারেশন কাপেও ক্লাবটি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে টানা তিনবার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com