বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

‘আমরা পৃথিবীর রাজা নই’—সমালোচনার মুখে ইনফান্তিনোর সাফ জবাব

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৮ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নানা উদ্বেগ ও বিতর্ক ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়ছেন বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়, দলীয় কর্মকর্তা এবং ফুটবলপ্রেমী দর্শকরা। পাশাপাশি টিকিটের উচ্চ মূল্য ও নিরাপত্তা ইস্যুতেও প্রশ্নের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তবে বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সমালোচনার জবাব দেন তিনি। ইনফান্তিনো বলেন, “আমরা সব সময় সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। আমরা এমন কেউ নই, যারা সরকার বা পুলিশ বাহিনীকে নির্দেশ দিতে পারি। আমরা একটি ক্রীড়া সংস্থা, তাই আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি। আমরা পৃথিবীর রাজা নই।”

সংবাদ সম্মেলনে সোমালিয়ার রেফারি ওমর আরতানকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইনফান্তিনো ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেন।

এ ছাড়া টিকিটের মূল্য নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি জানান, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য বিক্রি হওয়া প্রায় আট লাখ টিকিটের বিপরীতে মাত্র চারটি অভিযোগ জমা পড়েছে। টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে চলমান তদন্ত সম্পর্কেও কথা বলেন তিনি।

অন্যদিকে, ইরান প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ইরান জাতীয় দলকে যুক্তরাষ্ট্রে খেলতে আনার বিষয়টি তার জন্য একটি বড় সফলতা।

উল্লেখ্য, বাংলাদেশ সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com