বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ Time View

দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির উপযুক্ত জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি দাবি করেন, ইরানের ওপর চাপ সৃষ্টি বা সামরিক আগ্রাসনের চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। একই সঙ্গে তিনি বিদেশি বাহিনীকে অঞ্চল ত্যাগের আহ্বান জানান।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, জাস্ক ও সিরিক এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। হামলার আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপকূলের কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এ অভিযান শুরু করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে বলে অভিযোগ করলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। ইরান দাবি করেছে, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com