রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

হাম আতঙ্কে দেশ, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১০ জুন)  সংস্থাটির কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮২ হাজার ২৯ জনে।

নিশ্চিত হাম রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৯৪ জন, আর মোট সংখ্যা এখন ৯ হাজার ৯২৭ জন।

একই সময়ের মধ্যে সন্দেহজনক হামে ৮ শিশুর মৃত্যু হয়েছে, ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭ জনে। তবে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৬৬ হাজার ৯৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com